লালগড়ে কুঁয়াতে পড়ে যাওয়া হস্তি শাবককে উদ্ধার করলো বন দপ্তর - The News Lion

লালগড়ে কুঁয়াতে পড়ে যাওয়া হস্তি শাবককে উদ্ধার করলো বন দপ্তর




দি নিউজ লায়ন ; মঙ্গলবার ভোরে ঝাড়গ্রাম জেলার লালগড় থানার অামডাঙা গ্রামে কুঁয়াতে পড়ে  যায় একটি হাতির বাচ্চা। হাতিদের চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা বিষয় টি জানতে পারে। বাচ্চা হাতিটিকে  উদ্ধারের জন্য  মঙ্গলবার ভোর রাত থেকেই চেষ্টা চালায় হাতির দলটি। হাতি দের চিৎকারে গ্রামবাসীরা দেখে ৫/৬ হাতি মাঠের মধ্যে কুঁয়ায় কিছু তোলার চেষ্টা করছে। বাকি দলটা পাহারা দিচ্ছে। 


 বেলা বাড়লে বাকি দলটা পাশের জঙ্গলে ঢুকে অপেক্ষা করে। দুটো হাতি মাঠে চেষ্টা করছে উদ্ধার এর।দীর্ঘ চেষ্টা য় সাফল্য না মেলায়।অবশেষে  গ্রামবাসীদের কাছ থেকে খবর পেয়ে মঙ্গলবার সকালে বনদফতর এর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হুলা দিয়ে হাতি গুলো কে জঙ্গলে ঢুকিয়ে দেয়। তার পর ক্রেন দিয়ে  উদ্ধার কাজ শুরু করে।অবশেষে শাবক টি কে উদ্ধার করে দলের সাথে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।


তবে বন দফতরের কর্মীরা ওই হস্তি শাবকের দিকে নজর রেখেছে। হস্তি শাবক টিকে তার মায়ের কাছে ফিরিয়ে দিতে পেরে খুশি বন দপ্তরের কর্মীরা। হস্তিশাবক টি উদ্ধার হওয়ার পর তার মা ছুটে এসে তাকে কাছে টেনে নেয় এবং আদর করে। যে ঘটনা দেখতে বহু মানুষের ভিড় জমে লালগড় থানার আমডাঙা গ্রামে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.